২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মঙ্গলবার ভোরে কুমিল্লার লালবাগ এলাকায় মাইক্রোবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটায় কুমিল্লার লালবাগ এলাকায় দৈনিক ইত্তেফাকের পত্রিকাবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৪-১০০০) এবং চট্টগ্রাম থেকে আসা সারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক ইউনুস মিয়া নিহত হন।

আহতাবাস্থায় ইত্তেফাকের মাইক্রোবাস চালক মনু মিয়া ও সুপরাভাইজার সিরাজুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনু মিয়াকে মৃত ঘোষণা করে। সিরাজুলের অবস্থাও আশংকাজনক।