২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ারে নিহত ছাত্রলীগ নেতার বাড়িতে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ক্রসফায়ারে নিহত ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মহিনের বাড়িতে যান এবং তার পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করেন। গত নভেম্বরে মহিন ক্রসফায়ারে নিহত হন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 11:50 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবার পথে বন্দরনগরীর গোলপাহাড় ক্রসিং-এ মহিনের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সাত্ত্বনা দেন।

এসময় নিহত মহিনের ভাই স্থানীয় ওয়ার্ড কমিশনার গিয়াসউদ্দিন মহিনের ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনা শেখ হাসিনাকে অবহিত করেন।