২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী ২০ মে তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন

জাপানের সিনিয়র উপ পররাষ্ট্রমন্ত্রী শুজেন তানিগাওয়া শুক্রবার তিনদিনের বাংলাদেশ সফরে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সূত্র জানায়, রূপসা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে তিনি এ সফরে আসছেন।

চলতি মাসের ২১ তারিখ খুলনায় খান জাহান আলী রূপসা সেতুর উদ্বোধন করা হবে।

জাপান এ সেতুর মোট নির্মাণ ব্যয়ের ৮০ শতাংশ, অর্থাৎ ৭৮ মিলিয়ন মার্কিন ডলার (আট দশমিক তিন বিলিয়ন ইয়েন) অনুদান দিয়েছে।