নতুন বেতন স্কেল অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ
সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের নতুন বেতন স্কেল সোমবার মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। এই বেতন স্কেলে সর্বনিম্ন বেসিক ২,৪০০ এবং সর্বোচ্চ ২৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, সর্বনিু বেসিক ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৪০০ টাকা এবং সর্বোচ্চ বেসিক ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৩,০০০ টাকায় উন্নীত করা হয়েছে।
এই নতুন বেতন কাঠামো এ বছরের জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে কার্যকর করা হবে বলে অর্থ মন্ত্রী জানান।
মন্ত্রী আরও বলেন, বেতন বাড়ানোর ফলে দেশের অতিরিক্ত ৪,০০০ কোটি টাকা ব্যয় বাড়বে এবং এতে বাজার মূল্যের ওপর কোনও প্রভাব পড়বে না।
সরকার গত বছর সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম মুজিবুল হককে চেয়ারম্যান করে বেতন কমিশন গঠন করে। এই কমিশন ফেব্রুয়ারি মাসে তাদের প্রতিবেদন জমা দেয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব সাদাত হোসেইনের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
