চৌদ্দগ্রামে বজ্রপাতে প্রৌঢ় নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার সকালে বজ্রপাতে এক পৌঢ়র মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘোলপাশা ইউনিয়নের ধনুসারা উত্তরপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের সময় বজ্রপাতে জহিরউদ্দিন (৭০) মারা যায়। একই গ্রামের অপর এক ব্যক্তি বজ্রপাতে আহত হয়।
