২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তি খুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শনিবার জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

পুলিশ জানায়, উপজেলার দাইয়ার পাড় গ্রামের বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হাকিম (৫০) ওই জমিতে গাছ লাগাতে গেলে আজিজুল বাধা দেয়। দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আজিজুল ধারালো দা দিয়ে হাকিমকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে।