২৬জুন থেকে যুক্তরাষ্ট্রে ভিসাবিহীন ভ্রমণকারীদের জন্য যন্ত্রে পড়া যায় পাসপোর্টের ব্যবহার বাধ্যতামূলক
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট আব হোমল্যান্ড সিকিউরিটি সে দেশে ভিসা ওয়েভার প্রোগ্রামের (ভিডব্লিউপি) অধীনে ভিসাবিহীন ভ্রমনকারীদের জন্য যন্ত্র পড়তে পারে এমন পাসপোর্টের (এমআরপি) ব্যবহার আগামী ২৬ জুন থেকে কর্যকর করবে।
হোমল্যান্ড সিকিউরিটি’র এ সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের শতকরা ০.৩৫ ভাগ ভ্রমনকারিদের ওপর প্রভাব ফেলবে। তবে বাংলাদেশ এর আওতায় পড়েনি।
যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য ও ভ্রমনের ক্ষেত্রে ২৭ টি দেশের নাগরিকদের এই আওতায় নিয়ে এসেছ। এই দেশগুলো থেকে ব্যবসা ও ভ্রমনের উদ্দেশ্যে ভিসা ছাড়া ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারে।
ওয়াশিংটনের বৈদেশিক প্রেস সেন্টার বৃহস্পতিবার জানায়, বর্ডার এন্ড ট্রান্সপোর্ট সিকিউরিটি পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত সহকারি সচিব এলেন ডিজেনিস্কি বলেন, ২৬ জুন থেকে ভিডব্লিউপি’র আওতায় এমআরপি ছাড়া আর কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
এক্ষেত্রে ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশে সকল ভিডব্লিউপি ভ্রমনকারীদের যন্ত্র পড়তে পাড়ে এমন পাসপোর্ট থাকতে হবে। এখানে যারা এমআরপি ছাড়া অন্য ভাবে আসবে তাদের ৩,৩০০ ডলার জরিমানা দিতে হবে।
ভিডব্লিউপি’র আওতায় ২৭ টি দেশের মধ্যে রয়েছে এন্ডরা, অস্ট্রিয়া, অষ্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রুনেই, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, জাপান, লেইচটেনস্টেইন, লুক্সেমবার্গ, মোনাকো, দি নেদারল্যান্ডস্, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তূগাল, সান মারিনো, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
