২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ, এক ডাকাত নিহত

নাইদহ মাগুরা সড়কে শুক্রবার গভীর রাতে বিসিক শিল্প নগরীর কাছে ডাকাত দলের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় গনি নামে এক অভিযুক্ত ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে। আহত গনি শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

পুলিশ জানায়, রাত ২টার দিকে ওই সড়কে বাস ট্রাকে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত রাস্তার পাশে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে এসে বাধার মুখে পড়ে।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষ প্রায় ১৫/২০ মিনিট গুলি বিনিময় করে।

এক পর্যায়ে পুলিশের ভয়ে ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাত দলের অভিযুক্ত সদস্য গনি গুলিবিদ্ধ হয় পুলিশের হাতে ধরা পড়ে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার দুপুরে মারা যায়।

নিহতর বাড়ি ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় বলে জানা গেছে।