২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে সারাদেশে ৪২ নারী ধর্ষিত

এপ্রিল মাসে সারাদেশে ৪২ জন নারী ধর্ষিত হয়েছে এবং একশ’ ৫৯ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ নারী প্রগতি সংঘের এক জরিপে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এছাড়াও এপ্রিলে সারাদেশে ৬৫টি খুনের ঘটনা ঘটেছে। ধর্ষিতাদের মধ্যে ১০ জন গনধর্ষিত এবং চারজনকে ধর্ষণের পর খুন করা হয়েছে।

জরিপ অনুযায়ী, একশ’ ৫৯টি নির্যাতনের ঘটনার মধ্যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন ১৩ জন, অপহৃত ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন আটজন এবং এসিড নিক্ষেপের শিকার হয়েছে ছয়জন। নির্যাতিতদের মধ্যে তিন বছর বয়সী শিশু থেকে ৭০ বছর বয়সী বৃদ্ধা পর্যন্তও রয়েছে। নির্যাতিতদের মধ্যে আত্মহত্যায় প্ররোচিত হয়েছে ১৩ জন এবং শ্লীলতাহানীর শিকার হয়েছে দু’জন। এছাড়াও এ মাসে একজন হত্যা ও আটজন ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের তত্ত্বাবধানে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত নারী নির্যাতনের ঘটনা থেকে এ জরিপটি পরিচালনা করা হয়েছে।