২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে এক ব্যক্তির তিনবার মত্যুদণ্ডের নির্দেশ

বরিশাল দ্রুত বিচার আদালত শনিবার এক ব্যক্তির তিনবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। 

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিজের পিতা, সৎ মা এবং সৎ বোনকে হত্যার দায়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানার কৃষ্ণপুরা গ্রামের চৌকিদার মো. ইউসুফকে এই শাস্তির নির্দেশ দেওয়া হয়। ২০০৩ সালের ২৩ মে ইউসুফ তার পিতা আলীম চৌকিদার, সৎ মা আবিয়া খাতুন, এবং সৎ বোন তাহমিনাকে হত্যা করে। বরিশাল দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুল মতিন শনিবার এ নির্দেশ দেন।