সফলভাবে এনায়েত উল্লাহ খানের অস্ত্রপোচার সম্পন্ন
কানাডার টরেন্টোতে সফল অস্ত্রপোচারের মাধ্যমে নিউ এজ ও হলিডে’র সম্পাদক এনায়েতুল্লাহ খানের অস্নাশয়ের টিউমার অপসারণ করা হয়েছে।
পারিবারিক সূত্রে শুক্রবার জানা যায়, টরোন্টো জেনারেল হাসপাতালে ডাক্তাররা নয় ঘন্টাব্যাপী অস্ত্রপোচারটি সফলভাবে শেষ করেন।
অস্ত্রোপাচারের পরপরই এনায়েতুল্লাহ খান চেতনা ফিরে পান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
তিনি বর্তমানে পোষ্ট অপারেটিভ কেয়ার ইউনিটে রয়েছেন এবং সার্জারির পরবর্তী ৪৮ ঘন্টা তাকে বিশেষ নজরে রাখা হবে।
