২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাজারে নতুন চালের আমদানি, বেড়েছে মাছ মাংস সব্জির দাম

ঢাকা মহানগরীর বাজারে নতুন চাল উঠেছে। নতুন চালের আমদানীর প্রভাবে চালের দাম এখন কিছুটা কম। তবে মাছ মাংসের দাম আরও এক দফা বেড়েছে। বেড়েছে কাঁচা তরি-তরকারির দামও। ডিমের দাম কমেছে ডজনে ছয় টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চালের দাম কেজিপ্রতি কমেছে এক টাকা থেকে দুই টাকা পর্যন্ত। বাজারে নতুন চালের আমদানী হতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে ব্যবসায়ীরা জানান।

শেওড়াপাড়া, ইব্রাহিমপুর ও শুক্রাবাদ বাজারে দেখা যায়, প্রতি কেজি স্বর্ণা ও লতা ২৭ থেকে ২৬, নাজির শাল ২০ থেকে ২২, মিনিকেট ২৪, পাইজাম ২০ থেকে ২১, পারিজাত ১৮ এবং ইরি ১৭ থেকে সাড়ে ১৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস ১১০ টাকা এবং খাসির মাংসের দাম আগের দামেই, অর্থাৎ সর্বোচ্চ ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগী প্রতি কেজি ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও দেশী মুরগীর দাম কমার কোনো লক্ষণ নেই এসব বাজার। দেশী মুরগী ১৩০ থেকে ১৫০ টাকার মধ্যেই স্থিতিশীল রয়েছে।

বাজারে বড় ইলিশ ১৪০ থেকে ১৬০, ছোট ইলিশ ১০০ থেকে ১২০, বড় রুই ১১০ থেকে ১৩০, ছোট রুই ৮০ থেকে ৯০, কাতলা ৮০ থেকে ৮৫, পাঙ্গাস মাছ ১২০ থেকে ১৪০, বড় চিংড়ি ৩০০, মাঝারি চিংড়ি ২০০, চিংড়ী মাছ ১১০, মাগুর ৩০০ থেকে ৩৬০ টাকা।

এছাড়াও বড় শিং মাছ ২৮০, ছোট শিং মাছ ১৬০ থেকে ২০০, টেংরা ৮০ থেকে ৯০, পোয়া মাছ ১২০, খলসে ও তেলাপিয়া মাছ ৭০ থেকে ৮০ এবং ছোট মাছ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আলু ছয় থেকে সাত, টমেটো ২০, গাজর ১৪, ক্ষিরা ১৪, শশা ১৪ থেকে ১৬, বেগুন ১৪, ঢেঁড়স ১৪, করলা ১৪ থেকে ১৬ এবং উস্তে ১৪ টাকায় বিক্রি রয়েছে।

তবে সীম ১৬ থেকে ১৮, মিষ্টি কুমড়া ১০, লাউ ১২, পটল ১৪ থেকে ১৬, কচুর লতা ১৮ এবং ঝিংগে ও চিচিঙ্গা ১৪ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। এক হালি লেবুর দাম বাজার ভেদে আট থেকে ১২ টাকা।

শাকের দাম কিছুটা কমের দিকে। তবে বেড়েছে পুঁই শাকের দাম।  প্রতি কেজি পুঁই শাক এখন বিক্রি হচ্ছে প্রতি ১২ টাকায়।

পেঁয়াজের কেজি ১৪, নতুন রসুনের দাম ১০, পুরনো ও শুকনো রসুনের দাম ৩৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।