ভারতে পাসপোর্টবিহীন ১৩৩ বাংলাদেশী তীর্থযাত্রী নিখোঁজ
স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিনা পাসপোর্টে ১০ দিন আগে ভারতের বারুণী øান উৎসবে যোগ দিতে গিয়ে দক্ষিণাঞ্চলের জিয়ানগর, মোড়েলগঞ্জ ও পাথরঘাটা উপজেলার প্রায় ১৩৩ জন তীর্থযাত্রী এখনও ফিরে আসেনি।
ধারণা করা হচ্ছে, বর্তমান বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় উত্তেজনার কারনে ভারতে অবৈধ অবস্থানকারী এসব তীর্থযাত্রীরা ভারতে পালিয়ে বেড়াচ্ছে নতুবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে রেখেছে।
পালিয়ে আসা এক তীর্থযাত্রী বরুন কুমার বিডিনিউজকে জানান, ভারতীয় ও স্থানীয় দালাল চক্র পিরোজপুরের জিয়ানগর, বাগেরহাটের মোড়েলঞ্জ ও বরগুনার পাথরঘাটা থেকে বৃদ্ধ, নারী ও পুরুষসহ ১৩৩ জন তীর্থযাত্রী নিয়ে সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত এলাকা ঠাকুরবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। তীর্থযাত্রীদের বিএসএফের সদস্য বলে ভয় দেখিয়ে দালালরা তাদের থেকে প্রায় দুই লক্ষ টাকা জোড়পূর্বক হাতিয়ে নেয়। পরবর্তীকালে তাদের বেদবাড়ীয়ার বারুণী øানঘাটে পৌছে দেয়া হলেও গত দশ দিনেও আত্মীয়স্বজনরা তাদের কোন সংবাদ পায়নি।
