২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

জেলার রাধানগরচর পাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

পুলিশ সুত্র জানায়, বিপ্লবী কমিউনিষ্ট পার্টির গুলজার গ্র“পের সেকেন্ড ইন কমান্ড আতিয়ার রহমান (৩০) কে বুধবার ইবি থানা পুলিশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আতিয়ার দলের সদস্যদের ব্যাপারে তথ্য দেয়। তার দেয়া তথ্য অনুসারে ইবি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে আতিয়ারকে নিয়ে রাধানগর চরপাড়া এলাকায় পৌঁছুলে তার সহযোগীরা পুািলশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘন্টা বন্দুকযুদ্ধ চলাকালে আতিয়ার পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে।

পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ জানায়, আতিয়ারের বিরুদ্ধে একটি হত্যাসহ বেশকয়েকটি মামলা রয়েছে।