২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নাগরিকত্ব নিয়ে তসলিমার হ্যাঁ-না ভোটের দাবি

নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন তার ভারতীয় নাগরিকত্ব অর্জনে বিরোধীতার সম্মুখিন হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে হ্যাঁ-না ভোট গ্রহণের দাবি করছেন। ভারতীয় জনগণ তার সেদেশে অবস্থানের বিপক্ষে কি না তা জানতে এ দাবি জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিডিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তসলিমা বলেন, আমি জানি ভারতের অনেক মুসলিম সংগঠন আমার ভারতীয় নাগরিকত্ব অর্জনের ব্যাপারে বিরোধীতা করছে, কিন্তু এর অর্থ এই নয় যে ভারতের সকল মুসলমান আমার বিপক্ষে।

তিনি বলেন, সিদ্ধান্ত নেয়ার আগে ভারত সরকার তার নাগরিকত্ব দেয়া ইস্যুতে হ্যাঁ না ভোট নিতে পারে। তসলিমা বলেন, যদি ভারত সরকার আমার নাগরিকত্বের ব্যাপারে মুসলিম মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয় তাহলে দেশটি তার অবাধ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে ভাবমূর্তি হারাবে বলে আমি মনে করি।

পশ্চিমবঙ্গ সরকার  মৌলবাদীদের কারনে আমার বিরোধীতা করার অর্থ হল ব্যাপারটিকে ঘোলা করে ফেলা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভোট ব্যাংক নামক রাজনৈতিক অস্ত্রের কারনে ভারতের মত প্রগতিশীল দেশটিকেও স্বকীয়তা হারাতে হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার একটি মুসলিম সংগঠন বলেছে, বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতের নাগরিকত্ব দানের ব্যাপারটি ঠেকানোর জন্য তারা উর্দ্ধতন রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং মন্ত্রীদের কাছে আবেদন জানাবে।

কলকাতাভিত্তিক বাংলার মুসলিম কাউন্সিলের সাধারণ সম্পাদক আহমেদ হাসান বলেন, আমরা কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি, প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের কাছে তসলিমা নাসরিনের নাগরিকত্বের আবেদন নাকচ করার জন্য অনুরোধ জানাব। সে মহানবী (সঃ) এর নামে অশালীন মন্তব্যসহ আমাদের মুসলমান সমাজে  বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে।

হাসান আরও বলেন, তসলিমা একজন বিদেশীনি, তাকে ভারতের নাগরিকত্বদান শুধুমাত্র মুসললিম অনুভুতিতেই আঘাত দেয়া নয় বরং তা ভারত-বাংলা সম্পর্কেও চির ধরাবে।