২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ককটেল বিষ্ফোরণে ৩ শিশু আহত

জেলা শহরের দেওয়ানা পাড়া এলাকায় বৃহস্পতিবার একটি পরিত্যক্ত ককটেল বিষ্ফোরণে কমপক্ষে তিন শিশু মারাত্মক আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশুরা এলাকার একটি পুকুরের পাড়ে খোলা করার সময় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায়। কৌতুহলী হয়ে জিনিটি নাড়াচাড়া করলে ককটেলটি বিষ্ফোরিত হয়।

স্থানীয়রা আহত শিশুদের জরুরি হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।