২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকঠির সুগন্ধা নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে গোসল করার সময় ঘূর্ণিস্রোতে পড়ে বুধবার এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বৃহস্পতিবার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের সোহরাব হোসেনের মেয়ে জোনাকী দাদির কুলখানিতে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে গ্রামে আসে। বুধবার দুপুরে জোনাকী অন্য তিন কিশোরীর সঙ্গে নদীতে গোসল করার সময় হঠাৎ ঘূর্ণিস্রোতের মধ্যে পড়ে। এসময় তাদের চিৎকারে লোকজন এসে অন্য তিন কিশোরীকে উদ্ধার করলেও জোনাকীকে উদ্ধার করা সম্ভব হয়নি।