বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কশিনের সদস্য নির্বাচিত
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বাংলাদেশকে ২০০৬-০৮ সালের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত করেছে।
বাংলাদেশ ছাড়া এশিয়া থেকে অপর দুই নির্বাচিত দেশ হলো চীন ও জাপান । এর আগে ১৯৮৩ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ কমিশনের সদস্য ছিল।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মানবাধিকার উন্নয়ন ও রক্ষার পথে বাংলাদেশের অবদানের স্বীকৃতিসরূপ বাংলাদেশকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এর মাধ্যমে সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার ও অর্জনের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
এছাড়াও বাংলাদেশ ইউএনডিপি/ইউএনএফপিএ’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে যা ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য কার্যকর হবে।
