২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল ভয়াল ২৯ এপ্রিল

বাংলাদেশের ইতিহাসে ভয়াল ২৯ এপ্রিল আগামীকাল শুক্রবার। ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল ভয়াবহ ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাস। এতে প্রায় এক লাখ ৩৮ হাজার লোকের প্রানিহানি ঘটে এবং সম্পদ ক্ষয়ক্ষতির পরিমান ছিলো ১২ হাজার কোটি টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শতাব্দীর রেকর্ড সৃষ্টিকারী এই ঘূর্ণিঝড়ের বাতাসের সর্ব্বোচ্চ গতিবেগ ছিলো ২২৫ কিলোমিটার এবং জলোচ্ছ্বাসের উচ্চতা ছিলো ২০ ফুটেরও অধিক।

১৯৯১ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে নিুচাপের সৃষ্টি হলে তা ক্রমশ জোরদার হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে।

২৯ এপ্রিল হারিকেনটি মহাপ্রলংকরী রূপ নিয়ে আঘাত হানে উপকূলীয় অঞ্চলগুলোতে।

রেডক্রিসেন্টের বিবরণ অনুযায়ী ওই ঝড়ে দেশের ১৯টি জেলা ক্ষতিগ্র¯ত হয়। এতে এক লাখ ৩৮ হাজার লোকের প্রানহানি ঘটে এবং আহত হয় এক লাখ ৩৯ হাজার লোক। এছাড়াও এক লাখ ৩৩ হাজার ১৭২ একর জমির ফসল সম্পুর্ণরূপে বিন্ষ্ট হয় ও ১০ লাখ ৬১ হাজার গবাদিপশু মারা যায়।