২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্ত্রী ও কন্যাকে জবাই করে হত্যা করেছে গৃহকর্তা

জেলার ডোমার উপজেলার ভোগতাবুরি মাষ্টারপাড়া গ্রামে গত বুধবার মধ্যরাতে পরিবারের গৃহকর্তা তার স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা এবং অপর এক পুত্র ও দুই কন্যাকে কুপিয়ে আহত করেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাকে আটক করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এলাকাবাসী সূত্র জানায়, মাষ্টারপাড়ার মনিরুজ্জামান ওরফে জবান উদ্দীনের স্ত্রী হাজেরা বেগম ব্র্যাক থেকে ঋণ নিয়েছিল। ব্র্যাক কর্মীরা বুধবার ঋণের টাকা আদায়ের জন্য হাজেরার বাড়িতে যায়। কিন্তু হাজেরা তাদেরকে কিস্তির টাকা দিতে পারেনি।

এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে গৃহকর্তা মনিরুজ্জামান উত্তেজিত হয়ে স্ত্রী হাজেরা বেগম (৩১) এবং কন্যা জবাকে (১২) জবাই করে হত্যা করে। এ ঘটনার পর প্রত্যক্ষদর্শী পুত্র হাসিনুর (১৪), কন্যা সোভা (৮) ও সুমিকে (৫) পাষণ্ড পিতা কুপিয়ে হত্যার চেষ্টা করে।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত মনিরুজ্জামান পুলিশের কাছে বলেন, রাতে একদল ডাকাত তাদের বাড়িতে এসে কোন কিছু না পেয়ে তার স্ত্রী ও কন্যাকে জবাই করে হত্যা এবং একমাত্র পুত্র ও কন্যাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়।