২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১০ জেলার প্রায় ৭ হাজার মানুষ আর্সেনিক আক্রান্ত

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তাগণ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চালের ১০ জেলার মানুষ আর্সেনিক মিশ্রিত পানি পান করায় প্রায় ৭ হাজার লোক আর্সেনিক জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে এবং বেশ কিছু সংখ্যক লোক ইতোমধ্যে প্রাণ হারিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত ১ কোটি মানুষ। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 05:36 PM

আর্সেনিক দূষণমুক্ত নিরাপদ খাবার পানির উৎস হিসেবে অগভীর নলকুপের পরিবর্তে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে পাতকুয়া বা বৃষ্টির পানি ধরে রাখাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশিত পদ্বতিগুলো মাঠ পর্যায়ে গস্খহণযোগ্য হয়ে ওঠেনি। বাংলাদেশ আর্সেনিক মিটিগেশন প্রজেক্ট মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে এ চিত্র দেখতে পান।

প্রকল্পের খুলনা আঞ্চলিক প্রধান নকিবুল ইসলাম এবিষয়ে বিডিনিউজকে জানান, বিকল্প পদ্ধতির মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে একমাত্র গভীর নলকুপই নির্ভরযোগ্য ও কার্যকর পদ্ধতি।

প্রকৌশলীরা বলেছেন, দেশের ভূ-গর্ভস্থ পানি কখনও দূষিত হয়না। এতে পরিবেশ বিপর্যয়েরও কোন সম্ভাবনা নেই। তারা জানান, সরকার গ্রামে গ্রামে পাইপ লাইনের মাধ্যমে খাবার পানি সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে।

তবে বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, গ্রহণযোগ্য পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রয়েছে। এজন্য একটি নীতিমালা গ্রহণ করা হলেও সে নীতিমালা কার্যকর কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। আর্সেনিক বিশেষজ্ঞরা মনে করেছেন, এই নীতিমালা সংশোধন এবং আরও পরিমার্জন করা দরকার। নিরাপদ পানি সরবরাহের জন্য একটি কর্যকর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা মনে করছেন। দেশের দু/একটি জেলা ছাড়া প্রায় সকল জেলার বিভিন্ন এলাকা এখন আর্সেনিক আক্রান্ত।