২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামাত নেতাসহ ৫ জন গ্রেফতার

চাঁদাবাজি, ভাংচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‌্যাব সদস্যরা গত মঙ্গলবার রাতে পাবনা জেলা জামাতে ইসলামির নেতা এবং সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সভাপতি আমিনুল ইসলাম রশিদ ওরফে রাজা হাজিসহ পাঁচ জনকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এদিকে রাজা হাজি’র গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিএনপি, আওয়ামী লীগ ও জামাত নেতারা তাকে ছাড়িয়ে আনতে থানায় ভিড় জমায়।

পুলিশ জানায়, শহরের আটুয়া এলাকার ইয়াকুব আলী নামক জনৈক পোল্ট্রি ব্যবসায়ীর মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজা হাজির বাড়ি ঘেরাও করে হাজিসহ তার ছেলে রবিন(২২), চঞ্চল (২১), রুমন (২২) ও পকন (২২)কে গ্রেফতার করে। পুলিশ বুধবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠায়। বিষয়টি জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।