সাভারে পিপিকে কুপিয়ে জখম
সাভারের সদরপুর গ্রামে মঙ্গলবার রাতে একদল দু®কৃতিকারী এডিশনাল পাবলিক প্রসকিউটরকে কুপিয়ে আহত করেছে।
গুরুতর আহতাবস্থায় পিপি এবং সাভার বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালান হয়। স্থানীয় একটি সূত্র জানায়, একটি সালিশ শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মজিবরের নেতৃত্বে দু®কৃতিকারিরা হঠাৎ তার ওপর চড়াও হয়ে এলাপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সামাদ তার লাইসেন্স করা রিভলবার থেকে ছয় রাউণ্ড গুলি ছোড়ে। কিন্তু দু®কৃতিকারিরা সংখ্যায় বেশি থাকায় সকল প্রতিরোধ ব্যার্থ হয়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯.২৪ পর্যন্ত) পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
