ছাদ থেকে পড়ে বুয়েট ছাত্রের মর্মান্তিক মৃত্যু
ছাদ থেকে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রের নাম রাসেল। সে প্রথম বর্ষের ছাত্র।
নরসিংদীর আলফাজ আলীর ছেলে রাসেল নজরুল ইসলাম হলের চারতলার ছাদ থেকে আম পাড়ার সময় ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় বিকেল সাড়ে তিনটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্য সাড়ে ছয়টায় তার মৃত্যু ঘটে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
