২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ মামলায় মাদারীপুরে ১৪ জনের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

জেলার একটি অপহরণ ও গুম মামলার রায়ে সোমবার ১৪ জনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মাদরীপুর সহকারি দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হামিদ এ রায় দেন। এ সময় অনুপস্থিত আসামীর পক্ষে প্রক্সি দিতে আসা তিনজনকে একই মেয়াদের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মামলার ৩৬৪ ধারায় প্রত্যেক আসামীকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দু’মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার বিবরণে বলা হয়, শিবচর উপজেলার বাঁচামরা গ্রামের আবু তাহের মাতব্বরের চাচাতো ভাই খোকন মাতব্বরকে ১৯৯৬ সালের ১৪ জুন আসামীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই বছর ১৬ জুন শিবচর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পুলিশ নির্দিষ্ট সময়ে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানির পর আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।