২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টিনা রোকা মে দ্বিতীয় সপ্তায় ঢাকা আসছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা আগামী ৮/৯ মে অথবা ১২/১৩ মে দুই দিনের সফরে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান মঙ্গলবার সাংবাদিকদের জানান, ক্রিস্টিনা রোকাকে প্রাথমিক সফরসুচি দেয়া হয়েছে, এখন তিনি তার জন্য সুবিধাযোগ্য সময় বের করবেন।

প্রেসিডেন্ট বুশের দ্বিতীয়বারের মত ক্ষমতা গ্রহণের পর ক্রিস্টিনার জন্য এটাই প্রথম ঢাকা সফর।

দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক মার্কিন ব্যুরো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান ও শ্রীলংকাকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে।