তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে অগ্নিকান্ড, ৬ লাখ টাকার সম্পদহানি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৬ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে স্থানীয় ব্যাবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মুদি, মনোহরী, হোটেল ও ফার্মেসি। পঞ্চগড় থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়।
