জেলা কমিটির সম্মেলনকে কেন্দ্র করে চাঁদপুরে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩০
চাঁদপুরে জেলা কমিটির সম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্মেলনস্থলের অদূরে সভাপতি প্রার্থী ইউসুফ গাজী এবং সাধারণ সম্পাদক প্রার্থী আবু নঈম দুলাল পাটওয়ারীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সারা শহরে উত্তেজনা বিরাজ করছে।
