কুয়ালালামপুর বিমানবন্দরে ২ নেপালী পাসপোর্টধারী বাংলাদেশী আটক
দু বাংলাদেশী নাগরিক জালিয়াতির মাধ্যমে নেপালী পাসপোর্টের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ করার সময় বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে ধরা পড়েছে। তাদেরকে পুনরায় নেপালে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর বিমান বন্দর কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এক কর্মকর্তার মতে, ২৫ বছর বয়সী দুই বাংলাদেশী যুবক রহিম শেখ এবং কাকন মিয়াকে রোববার বিকেলে নেপালের ত্রিভূবন বিমান বন্দরের জেলে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, রহিম শেখ বিশু রাম থাপা নামে একটি নেপালী পার্সপোর্ট (নং ১৯০৪২৬৩), ঠিকানা সাইবু ৭, ললিতপুর, নেপাল, বহন করছিল। অপরদিকে কাকন মিয়ার পাসপোর্টে নাম ছিল দুুর্গা প্রসাদ কান্দেল, পাসপোর্ট নং ২১৩৬২০৬, ঠিকানা- ঝাপা জেলা, নেপাল।
এরা প্রত্যেকেই বাংলাদেশী অভয় দুল, জুলহাস এবং সানিয়াত নামে ঢাকার দালাল চক্রের মাধ্যমে প্রায় ২৩৯৫ মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় দেড় লাখ টাকা) খরচ করে নিজেদের নামে পাসপোর্ট বানায়। তাদের উদ্দেশ্য ছিল ১৭ এপ্রিল মালয়েশিয়ায় পাড়ি দেওয়া।
মালয়েশিয়ায় পৌছার সাথে সাথেই সেদেশের জেলে ঢোকানো হয় তাদের। এক সপ্তাহ পর নেপালে তাদের ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, বিদেশে যাওয়ার জন্য উদ্বেলিত যুবক দুটি তাদের নেপালী পাসপোর্টে আসল ছবি ব্যবহার করেছিল।
উক্ত কর্মকর্তা বলেন, যুবক দুটি ইংরেজী, নেপালী অথবা হিন্দি কোনও ভাষাতেই কথা বলতে পারে না। যার কারনে তদন্ত কার্যে অগ্রসর হওয়া যাচ্ছে না। এতদসত্ত্বেও, যেহেতু তারা নেপালের পাসপোর্ট বহন করছে, পুরোপুরি তদন্তের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এশিয়ান লেবার নিউজের মতে, দক্ষিনপূর্ব এশিয়ার শ্রমিকদের ওপর খবর নেওয়ার জন্য ব্যবহৃত অনলাইন ডাটাবেজ পরিসংখ্যানে জানা যায় যে বাংলাদেশের প্রায় ১ লাখ ১৩ হাজার বৈধ শ্রমিক মালয়েশিয়ায় কর্মরত আছে। আরও অনেক বাংলাদেশী সেখানে অবৈধভাবে কাজ করছে।
গত বছরের অক্টোবরে মালেয়শিয়া সরকার সেদেশে অবস্থানরত অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে ১৪ নভেম্বরের মধ্যে সেদেশ ত্যাগ করার সুযোগ দেয়। পরবর্তীতে দেশ ত্যাগ করার শেষ সময়সীমা দুবার বাড়ানোও হয়েছিল।
