২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শেরেবাংলা একে ফজলুল হকের ৪৩ তম মৃত্যু বার্ষিকী

বাঙালীর প্রিয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৪৩ তম মৃত্যু বার্ষিকী বুধবার (২৭ এপ্রিল)। এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নগরীতে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 04:51 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সকাল ৭ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে শেরে বাংলা একে ফজলুল হকের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, শেরে বাংলার ৪৩ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মী ও সকল স্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।