২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প চূড়ান্ত করতে থাই টাস্কফোর্স ঢাকায় আসবে

রাজধানীর যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ১০মে থাইল্যাণ্ডের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স ঢাকা সফরে আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

নগরীর যানজট নিরসনে চারশ’ মিলিয়ন ডলার ব্যয়ে মহাখালী ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভার পর্যন্ত ১৩ কিলোমিটার দোতলা সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মান করা হবে।

থাই সরকারের গঠন করা টাস্কফোর্স দলটি বাংলাদেশের টাস্কফোর্স দল, যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে বৈঠক করবে।

যোগাযোগ মন্ত্রণালয়ে সোমবার যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে থাই রাষ্ট্রদূত সুপাথ চিত্রানুকরোর বৈঠকের পর থাই প্রতিনিধি দলের সফরের কথা জানানো হয়।