দুর্ঘটনায় ৬ জন নিহত জাপা কর্মী গুলিবিদ্ধ
নগরীর বিভিন্ন স্থানে শনিবার রাত ও রোববার দুর্ঘটনাসহ কয়েকটি পৃথক ঘটনায় এক স্কুলছাত্র, দুইভাই ও এক মহিলাসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে রোববার কাফরুল থানার পূর্ব কাজীপাড়ার শহীদ আবু তালেব স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ওমি নিহত হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ পথচারী ও এলাকাবাসী কমপক্ষে ১২ টি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময়ে নগরীর ব্যস্ত সড়ক রোকেয়া সরণীতে ৪ ঘন্টার ট্রাফ্রিক জ্যাম সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্য ঘটনায়, শনিবার রাতে নগরীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় সুজন ও তার বড়ভাই লুৎফর রহমান এবং তাদের কর্মচারী হান্নান রিক্সাযোগে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুজন (৩৫) নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর লুৎফর ও হান্নান মারা যায়।
অন্যদিকে নগরীর শ্যাপুর ও উত্তরা এলাকায় দ্রুতগ্রামী মোটর যানের চাকায় পিষ্ট আরও দুই মহিলা নিহত হয়।
রোববার সকালে উত্তরার আজমপুরে বাসের নিচে চাপা পড়ে সাবিনা বেগম (২০) নামে গার্মেন্টস কর্মী এবং শ্যামপুরে উজ্জল ম্যা ফ্যাক্টরীর কাছে একইভাবে অপর মহিলা নিহত হয়।
এছাড়াও দু®কৃতিকারীদের গুলিতে শনিবার রাতে মোহাম্মদপুর থানাধীণ লালমাটিয়া এলাকায় মাসুদ মিল্কি (৩২) নামে এক জাতীয় পার্টির কর্মী (জেপি-মঞ্জু) নিহত হয়।
