২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের পক্ষে জয়কে শুভেচ্ছা

ঢাকা থেকে রংপুর সফরে যাওয়ার সময় রোববার বিকেলে বগুড়া শহরতলীর বনানী এলাকায় জেলা ছাত্রদলের নেতারা তারেক রহমানের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে ফুলের তোড়া উপহার দিয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের সভাপতি সহিদ-উন-নবী সালাম ও সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুর নেতৃত্বে নেতাকর্মীরা পর্যটন মোটেলের সামনে জয়কে ফুলের তোড়া উপহার দেন।

জয় ফুলের তোড়াটি গ্রহন করেন।