কর ক্যাডারের ১৮ কর্মকর্তার পদোন্নতির তালিকা চূড়ান্ত
বিসিএস কর ক্যাডারের ১৮ জন কর্মকর্তার পদোন্নতির তালিকা চুড়ান্ত করেছে অভ্যান্তরিণ সম্পদ বিভাগ (আইআরডি)।
সচিবালয়ের আইআরডি বিভাগের সচিব খাইরুজ্জামানের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত গঠিত কমিটি এক সভায় ওই পদোন্নতির তালিকা চুড়ান্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অতিরিক্ত কর কমিশনার হিসেবে ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এছাড়া যুগ্ম কর কমিশনার পদে একজন ও উপ কর কমিশনার পদে পাঁচ জন কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে।
জানা যায়, কর ক্যাডারের নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের জ্যোষ্ঠতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হবে।
