চাঁপাইনবাবগঞ্জে সাংসদ’র নেতৃত্বে জেলা প্রশাসন'র বিরুদ্ধে মিছিল
চাঁপাইনবানগঞ্জ সদরের সাংসদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করে রোববার বিক্ষোভ মিছিল করেছে।
জেলা প্রশাসনে দুর্নীতির অভিযোগ এনে তারা এই কর্মসূচি পালন করেন।
সাংসদ হারুনুর রশিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ চলাকালে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি পড়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক কোনও মন্তব্য করতে না চাইলেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এ অভিযোগের কোনও ভিত্তি নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই জেলা প্রশাসনের সাথে সাংসদের দ্বন্দ্ব চলছে।
