২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়ায় সারাদেশে আরও তিন জনের মৃত্যু

সারাদেশে ডায়রিয়ার প্রকোপে শনিবার আরও তিনজন মারা গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে ডায়রিয়ার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্বাস্থ্য অধিদপ্তরেরে নিয়ন্ত্রণ কক্ষের হিসেব মতে এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ রোগে মৃতের সংখ্যা ৫২ জনে পৌঁছেছে।

সূত্র জানায়, দেশের ২৪টি জেলায় পানি বাহিত এই রোগে গত ২৪ ঘন্টায় প্রায় ৯০৭ জন আক্রান্ত হয়েছে। এর ফলে গত ৩০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছেছে।

গত ২৪ ঘন্টায় মৃত তিনজনের মধ্যে দুইজন নোয়াখালীর এবং অপরজন গোপালগঞ্জের।

অন্যদিকে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি গোপালগঞ্জে ১৫১ জন, যশোরে ১৩৮ জন, নোয়াখালিতে ১০৬ জন, চাঁদপুরে ৭৩ জন, ঝিনাইদহে ৬৩, ভোলায় ৫৯, নওগাঁয় ৫৪ জন, পবনায় ও নারায়নগঞ্জে ৩৬ জন করে, ঠাকুরগ৭াওয়ে ৩২ জন, নড়াইল ও নাটোরে ৩০ জন করে, চট্টগ্রামে ২৯ জন, কুড়িগ্রামে ২৩ জন, জয়পুরহাটে ২০ জন, মাদারিপুর ও চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন করে, পটুয়াখালীতে ১৫ জন, বরিশালে ১৩ জন। পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে তিন জন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

হাসপাতাল ও ক্লিনিক সূত্র জানায়, বেশিরভাগ রোগীই মহিলা ও শিশু। কিন্তু অনেক হাসপাতালে বিশেষ করে গ্রামাঞ্চলে স্যালাইন স্বল্পতার জন্য রোগীদের চিকিৎসা ব্যহত হয়েছে।

ইন্টারন্যাশনাল ডায়রিয়া ডিজিজ রিসার্চ সেন্টার বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর কর্মকর্তারা জানান, প্রতিদিন গড়ে প্রায় ৫৫০ থেকে ৬০০ জন ডায়রিয়া রোগী তাদের হাসপাতালে ভর্তি হচ্ছে।

অ্যদিকে দুঃসহ গরম এবং পানি সংকট নগরবাসীকে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, মোহাম্মদপুর, মালিবাগ, বাড্ডা, মুগদা, কাঁঠাল বাগান, কলাবাগান, ঝিগাতলা, মিরপুর এবং পুরনো ঢাকায় পানি সংকট মারাত্মক আকার ধারণ করেছে।