পাহাড়ে ইউএনডিপির উন্নয়ন কাজের সময় আরও পাঁচ বছর বেড়েছে
পাহাড়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল- ইউএনডিপি’র কর্মকাল আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান শনিবার বিডিনিউজকে এ তথ্য জানান। তিনি জানান, এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে।
পার্বত্য শান্তিচুক্তির পর ইউএনডিপি পাহাড়ে ৫০০ মিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প হাতে নেয়। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্প গত বছর জুন মাসে শেষ হওয়ার পর সরকার এর মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করে।
তবে নতুন করে মেয়াদ বৃদ্ধির পর এই প্রকল্পের ব্যয় কত ধরা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
বর্তমানে চলমান বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি- এই তিন পার্বত্য জেলায় ১০টি উপজেলায় ইউএনডিপির কাজ চলছে। নতুন প্রকল্পে পাহাড়েও আরও ২৫টি জলোকে অন্তর্ভূক্ত করা হবে।
