২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে প্রশিকা'র ৪২টি মৎস্য অভয়ারণ্য প্রতিষ্ঠা

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের চার জেলার আটটি উপজেলায় ১৮টি জলাভূমিতে এ পর্যন্ত মোট ৪২টি ‘মৎস্য অভয়ারণ্য’ স্থাপন করেছে। এসব মৎস্য অভয়ারণ্যে মিঠা পানি মাছের চাষ, সংরক্ষণ ও প্রজনণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বাংলাদেশ সরকার, ওয়ার্ল্ডফিশ সেন্টার ও যুক্তরাজ্যভিত্তিক ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর আর্থিক সহযোগিতায় সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা (সিবিএফএম) এর যৌথ সহযোগিতায় প্রশিকা ইতোমধ্যে মিঠা পানির মাছ চাষে ব্যাপক অগ্রগততি সাধন করেছে।

সিবিএফএম-২ এর আওতায় প্রশিকা প্রকল্পগুলোতে প্রায় ৭ হাজার ৫ শ’ জেলেকে সংগঠিত করতে সমর্থ হয়েছে। এসব জেলেরা তাদের অধিকার আদায়ে আইনি সুবিধাসমূহ সঠিকভাবে কাজে লাগাতে পারছে।

ব্যবস্থাপনা পরিষদ ইতোমধ্যে প্রকল্পগুলোতে জেলে এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ঐক্য স্থাপনে সফল ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছিল।

পরীক্ষামূলক মৎস্য অভয়ারণ্য স্থাপনার জন্য ব্রাহ্মনবাড়ীয়া, নাসিরনগর, নবীনগর, ভোলা সদর, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি, ভৈরব, কালিয়ারচর এবং কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

প্রশিকা এসব প্রকল্পে ৮ শ ১৫ জন মৎস্যজীবীর মধ্যে প্রায় ৩৯ লাখ টাকা বিতরণের জন্য বরাদ্দ করেছে। প্রকল্পগুলো কর্মক্ষেত্রে এসব মানুষের জন্য বাড়তি আয় এবং কাজের সুযোগ এনে দিয়েছে।

সিবিএফএম-২ প্রকল্পের আওতায় প্রশিকা দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৫ শ’ ৫৩ জন সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে।