২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে শান্তিচুক্তির সমর্থক ১২ জন পাহাড়ি অপহৃত

রাঙ্গামাটি জেলা সদরের কাঁটাছড়ি গ্রামের আলুটিলা থেকে রোববার রাতে একদল সশস্ত্র¿ সন্ত্রাসী বৃদ্ধ ও নারীসহ মোট ১২ জন আদিবাসী পাহাড়িকে অপহরণ করেছে। এদেরে মধ্যে চারজন নারী।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সন্ত্রাসীরা গ্রাম ঘেরাও রাত সাড়ে ১০টার দিকে ওই অপহরণের ঘটনা ঘটায়। তারা অপহৃতদের গহিন জঙ্গলে ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অপহৃতরা সকলেই শান্তিচুক্তির সমর্থক।

চুক্তির পক্ষের জনসংহতি সমিতি এ ঘটনার জন্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে।

অপহৃতরা হচ্ছেন : দুর্বসা মনি চাকমা (৬১), বলমনি চাকমা (৪০), কৃষ্ণ চাকমা (৪০), কৃপাময় চাকমা (২৫), পাথরমনি চাকমা (৫০), লিটন চাকমা (১৬), লক্ষীময় চাকমা (২৮), বোজাং চাকমা (৫৫), শান্তিময় চাকমা (৫৫), দাজ্যা পেদা চাকমা (১৮), রতন চাকমা (১৮) এবং কালাচাঁন চাকমা (৬৫)।

এর মাত্র এক মাসে উভয় গ্র“পের মধ্যে অপহরণ-পাল্টা অপহরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে।

তবে জেলা সদর থেকে অস্ত্রধারীদের এ ধরণের সন্ত্রাসী ঘটনা সাম্প্রতিক সময়ে এই প্রথম। এ ঘটনায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা বলছেন।

চুক্তি পক্ষের জনসংহতি সমিতির সহ তথ্য সম্পাদক সজিব চাকমা সোমবার এক বিবৃতিতে ওই অপহরণ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে।