পুলিশী বাধার মুখে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড
পুলিশের বাধার কারণে সোমবার ‘গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা ঐক্যবদ্ধ আন্দোলন’ (ইউএমপিএনআর) কর্তৃক জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালিত হতে পারেনি।
বামপন্থী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত হয় গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা ঐক্যবদ্ধ আন্দোলন। জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে বিভিন্ন বহুজাতিক কোম্পানির সাথে ‘রাষ্ট্রবিরোধী’ চুক্তি বাতিলের দাবিতে পল্টন ময়দান থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া একটি ঘোষণাপত্র পাঠ করেন। তিনি বহুজাতিক কোম্পানিগুলোর সাথে স্বাক্ষরিত সকল চুক্তি বাতিলের দাবি জানান।
তিনি মাগুরছড়া, কৈলাসটিলা ও টেংরাটিলা গ্যাস দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে না পারার জন্য সরকারকে অভিযুক্ত করেন।
তিনি বলেন, সরকার জাতীয় স্বার্থ রক্ষার চেয়ে জাতীয় সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে প্রতিবাদকারীদের দমনেই বেশি মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে। তিনি টাটা গ্র“পের সাথে কোনও চুক্তি না করার দাবি জানান। টাটা গ্র“পের সাথে কোনও চুক্তি করা হলে তা হবে জাতীয় সম্পদ লুটেরই পদক্ষেপ।
গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা ঐক্যবদ্ধ আন্দোলন আগামী ২৮ এপ্রিল আবার প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
