২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ পাঁচ দফা দাবিতে উন্নয়ন প্রকল্পের কর্মীদের প্রতীক অনশন

বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ পাঁচ দফা দাবিতে সোমবার প্রতীক অনশন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বাংলাদেশ সরকারী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কর্মচারি কল্যাণ পরিষদের উদ্যোগে রাজধানীর মুক্তাঙ্গনে তিন ঘন্টার এ প্রতীক অনশন পালন করা হয়।

এতে সংগঠনের সভাপতি মুন্সি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নেতৃত্ব দেন।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সরকারী কর্মচারি সমন্বয় পরিষদের মহাসচিব সালেহউদ্দিন সেলিম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি)র চাকরি বিষয়ক সম্পাদক সেলিম হোসেন।

বক্তারা বলেন, তাদের পাঁচ দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গত বছরের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। পাঁচ মাসেও এ নির্দেশনা বাস্তবায়ন হয়নি। এতে উন্নয়ন খাতের প্রায় দুই লাখ কর্মী দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বঞ্চিত হয়ে মানবেতন জীবন যাপন করছে।

পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে : প্রকল্প শেষে স্বয়ংক্রিয়ভাবে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, বকেয়া বেতন-ভাতা নিয়মিতকরণ, উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ বাতিল, স্কেলভিত্তিক বেতন প্রথা চালু।