ফরিদপুরে বাসের চাপায় এক কিশোর নিহত
জেলার শহরতলীর বাখুন্ডা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে সোমবার সকাল সাড়ে আটটার দিকে শাহিদ (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তা পার হওয়ার সময় ওই কিশোরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা ৮/১০টি গাড়ি ভাংচুর করে এবং ফরিদপুর-বরিশাল সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দু‘পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে উক্ত জনতা সড়ক অবরোধ তুলে নিলে ওই সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ ঘাতক বাসটির কোনও সন্ধান পায়নি।
উল্লেখ্য, নিহত কিশোর শাহিদ বাখুন্ডা বাজারের একটি ফোন-ফ্যাক্সের দোকানের কর্মচারী ছিল।
