২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি মালিকের শাস্তি দাবি

বিভিন্ন বেসরকারি সংস্থা এবং মানবাধিকার সংগঠন রোববার এক সাংবাদিক সম্মেলনে সাভারের স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি মালিকের শাস্তি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তারা ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনাটির জন্য মালিকের অবহেলাকে দায়ি করেন। সংবাদ সম্মেলনে তারা ওই দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার দাবি জানান।

বক্তারা এ ঘটনাকে দুর্ঘটনা না বলে ‘অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেন। তারা ১৯৫৫ সালের শ্রম আইন অনুযায়ী দুর্ঘটনার শিকার প্রত্যেক শ্রমিককে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরিরও দাবি জানান।

তারা এ ঘটনার কারণ তদন্তে মানবাধিকার, নারী আন্দোলন, আইনি সহায়তা ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।  

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. হামিদা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের এ্যাডভোকেট সুলতানা কামাল, কর্মজীবী নারীর শিরীন আখতার বাংলাদেশ জাতীয় মহিলা অনিজীবী সমিতির সৈয়দা রেজওয়ানা হাসান ও এ্যাডভোকেট সালমা আলী, ব্লাস্টের ফরিদা ইয়াসমিন, ন্যায্য বাণিজ্য জোটের পলাশ কান্তি দাস, ইনসিডিন বাংলাদেশের নাসিমুল হাসান, ওক্সফাম জিবি বাংলাদেশের আসমা পারভীন, অধিকারের মাসুদ আলম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাডভোকেট এলিনা খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের তারেক আলী, জাতীয় নারী জোটের ফাতিমা হোসেন এবং নিজেরা করির রাশিদা হোসেন।

তারা স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি ভবনের পরিকল্পনা অনুমোদনের দলিলপত্র এবং জনসম্মুখে প্রকাশের দাবি জানান।

রাজধানীতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে ব্যবস্থা নেয়ার ওপরও জোর দেন।

উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ধ্বংস¯তূপ থেকে ৭২টি মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও একশ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার মধ্য রাতে ভবনটি ধসে যাওয়ার পর থেকে প্রায় পাঁচশ উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছে।