২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নয় সর্বহারা নেতা গ্রেফতার

জেলার গৌরনদী থানা পুলিশ বাটাজোর এলাকা থেকে নয় সর্বহারা নেতাকে গ্রেফতার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

গৌরনদী থানা পুলিশ জানায়, শনিবার রাতে বাটাজোর মেলা থেকে সর্বহারা কামরুল গ্র“পের আঞ্চলিক নেতা জলিলকে প্রতিপক্ষ জিয়া গ্র“পের সদস্যরা অপহরণ করে। এরপর স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ জলিলকে উদ্ধার করে। একইসাথে শনিবার রাতভর বাটাজোর এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আট সর্বহারা নেতাকে গ্রেফতার করে।

অপহৃত জলিল উদ্ধারের পর পুলিশের কাছে জানায়, সে সর্বহারা রাজনীতির সাথে জড়িত। পূর্বশত্র“তার জের ধরে তাকে জিয়া গ্র“পের আঞ্চলিক নেতারা তাকে অপহরণ করেছিল।