ট্রাক ও ধান বোঝাই ট্রলির মুখোমুষি সংঘর্ষে নিহত ২
চাঁপাই নবাবগঞ্জ জেলার দ্বারিয়াপুরে রোববার সকালে এক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ৮ টায় রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জগামী একটি খালি ট্রাকের (নং রাজ মেট্রো-ট ০২-০০২০) সাথে ধানের বস্তা বোঝায় ট্রলির মুখোমুষি সংঘর্ষে ঘটনাস্থলেই পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের রহমান (৩০) ও আল আল আমিন (৩০) নিহত হয়।
দূর্ঘটনায় আহত হয় ট্রলির ড্রাইভার শাহআলশ সহ হাবিবুর রহমানের ছেলে পলাশ (৩০), আল আমিন (৩০), আমিন তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ট্রাক ও ট্রলি আটক করেছে।
এব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
