সাভার ট্রাজেডি: আরও ৪টি লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৭২, আপডেট
সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টসের ভবন থেকে রোববার দুপুর পর্যন্ত আরও আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৭২টি লাশ উদ্ধার করা হলো। রোববার সেখানে সপ্তম দিনের মতো উদ্ধার তৎপরতা চলছে।
উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়, এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া অনেক শ্রমিকের খবর পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও এখন তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তবে তারা অধীর আগ্রহে স্বজনদের লাশের অপো করছেন। সংশ্লিষ্টদের মতে, উদ্ধার তৎপরতার এ পর্যায়ে সেখানে আর কোনও জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া অসম্ভব। ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো বাবু মিয়া,রফিকুল ইসলাম,শাহ আলম, জাহাঙ্গীর আলম, মিন্টু মিয়া ও আবু বকর সিদ্দিকী।
রোববার মধ্য রাতে কারখানাটি ধ্বসে পড়ার সময় ৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা যায়।
