২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজার শহরের লালদীঘির পশ্চিম পাড়ে গত শনিবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে কমপক্ষে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রোববার জমির মালিক ও হোটেল ভাড়াটিয়াদের মধ্যে এক দফা মারামারির ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যও পাওয়া যাচ্ছে।

দমকল বাহিনী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাই ভাই হোটেলের কাছে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর দ্রুত তা পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে। মাত্র একঘণ্টার মধ্যেই ওই এলাকার ১৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ১৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ২টি কম্পিউটার ও সাইবার ক্যাফের দোকান, ২টি ইউনানী ওষুধের দোকান, একটি ড্রাইভ ক্লিনার্স, একটি টেইলার্স এবং একটি পত্রিকার এজেন্টের দোকান রয়েছে।

ভাড়াটিয়ারা দাবি করছে, মালিকপক্ষ তাদের সাথে শত্র“তাবশত দোকানে আগুন দিয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার গোলাম রসুল, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।