বোমা ফাটিয়ে ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই, ট্যাক্সি ড্রাইভার ছুরিকাহত
বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। শনিবার রাতে পুরনো ঢাকার কিল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত আটটার দিকে দোকান থেকে বাসায় ফেরার সময় একদল ছিনতাইকারী আবু নসরত জিকিরুল্লাহ্ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা পর পর তিনটি বোমা ফাটায়।
বোমার আঘাতে আহত জিকিরুল্লাহ্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর এক ঘটনায় বাড্ডা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়েছে ওমর ফারুক নামে এক ট্যাক্সি ড্রাইভারকে।
জানা গেছে, পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটে। আহত ট্যাক্সি ড্রাইভার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
