শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান তালিকার ভর্তি ১৯ ও ২০ এপ্রিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৪ - ২০০৫ সেশনের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম আগামী ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
শুন্য আসনে মেধাক্রম অনুসারে ছাত্রছাত্রী ভর্তি করা হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি ড. সাজেদুল করিম।
