২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ জনের ফাঁসি

দ্রুত বিচার আদালত শনিবার আওয়ামী লীগ এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ে ২২ জনের ফাঁসির আদেশ দিয়েছে। ২০০৪ সালের ৭ মে মাসে তিনি টঙ্গিতে এক জনসভায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঢাকায় দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূরউদ্দিন কর্তৃক এ রায় ঘোষণার আগে আদালত প্রাঙ্গণে কড়া নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আদালত আহসান উল­াহ মাস্টারসহ আরও ১ জনকে হত্যার অভিযোগে যুবদল নেতা নূরুল ইসলাম সরকারকে ২ বার ফাঁসির আদেশ দেন।

এছাড়া, বিচারক ওই মামলায় আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ জনকে বেকসুর খালাস দেন। 

রায় ঘোষণার পর আহসান উল­াহ মাস্টারের সমর্থকরা আসামীদের ভ্যানে ইট পাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।